২৮ দিনে রেমিট্যান্স এলো ৪০ হাজার ৬৫০ কোটি টাকা
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি মার্চের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার ৬৫০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের মার্চ প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এসেছিল ৩২০ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৬৯ কোটি ৯০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক