‘সংস্কার নিয়ে সংশয় থাকায় আইএমএফ টাকা দেওয়া বন্ধ করেছে’
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমরা দেখছি এ সরকারে অনেক কিছু বিচ্ছিন্নভাবে হচ্ছে; কিন্তু সংস্কারের ধারাবাহিকতা নেই। দেখুন সরকার তার মেনিফেস্টোতে বলেছে একটি অর্থনীতি রিফর্ম করবে, তা কিন্তু হয়নি। এতে করে সংস্কারের ব্যাপারে সংশয় থাকায় আইএমএফ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাত্র তিন মাস হলো নতুন সরকার আসছে। তারা উত্তরাধিকারকে ধারণ করছে। তাদের সংকটকে মোকাবিলা করতে হচ্ছে। তাদের একই সঙ্গে বিদেশিদের চাপ মোকাবিলা করতে হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে সংকট মোকাবিলা করতে হচ্ছে। এটা নিয়ে কারো কোনও ব্যাখ্যা করার সুযোগ নেই। কীভাবে আমরা সংকট মোকাবিলা থেকে উত্তরণ করতে পারি সেটি দেখা দরকার।
এই অর্থনীতিবিদ আরও বলেন, আমাদের এখন উচিত সংকটের মধ্যে কীভাবে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি। সেখানে প্রথম সমস্যা হলো সরকার গত তিন মাসের সংকট নিয়ে কোনও দলিল তৈরি করেননি; যে দলিলের ভেতরে হলো, আমারা যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
ড. দেবপ্রিয় বলেন,অর্থমন্ত্রীর গত তিন মাসের জন্য কোনও কৌশলপত্র ছিলো না। যে সকল কৌশল ধরে আমি বলব এ স্বল্প সময়ে আমরা এটা করতে চাই। কিন্তু তা করতে পারেনি। আমি বলব আগামী বাজেট নিয়ে ব্যাখ্যা করতে পারলেন না অর্থাৎ অর্থনীতিকে রাজনীতি দিয়ে যে ব্যাখা করা এটা সরকার করতে পারেনি। আমরা যেটাকে বয়ান বলে থাকি। আমরা বলবো সরকারের উচিৎ ছিল বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী বাজেটকে দেখতে চাইবো বিনিয়োগ বান্ধব। সরকার গরীব মানুষের জন্য কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড দিবে কিন্তু এসবতো সবাইকে দিতে পারবেন না। প্রত্যেক বাড়িতেতো কর্মসংস্থান দরকার হবে। এছাড়া আয়-ব্যয় ও ঘাটতির অর্থায়ন হলো বাজেটের একটি হৃৎপিণ্ড।
ড. দেবপ্রিয় বলেন, আমরা প্রতি বছর দেখি যে, বাজেটে আয়ের ২৫ থেকে ৩০ শতাংশ বাড়তি বলা হয়। পরে দেখা যায় এটা বাস্তবায়ন হয়নি। এটাকে ইংরেজিতে বলা হয় প্রিস্কাল ডিসিপ্লিন না থাকা। এতে শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে সময় মতো টাকা পাওয়া যায় না। আমরা দেখছি এ সরকারে অনেক কিছু বিচ্ছন্নভাবে হচ্ছে কিন্তু সংস্কারের ধারাবাহিকতা নেই। দেখুন সরকার তার মেনুফেস্টোতে বলেছে একটি অর্থনীতি রিফর্ম করবে, তা কিন্তু হয়নি। পুঁজিবাজার সংস্কারের ব্যবস্থা করবেন, কিন্তু তাও করেননি। ওখানে ব্যক্তি নিয়োগ দিচ্ছেন ক্তিু সংস্কারের কিছু দেখা যাচ্ছে না। এমনকী এনবিআরকে যে চারটা ভাগে ভাগ করলাম তাও বাস্তবায়ন করতে পারলো না সরকার। এতে করে সংস্কারের ব্যাপারে সংশয় থাকায় আইএমএফ টাকা প্রদান বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সংস্কারের বিষয়ে সরকারের বাস্তবায়নে অনীহা দেখে বিদেশিরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে।
পদ্মা ব্যারেজ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারেজ তাদের (বিএনপির) নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে আছে। আমিও এটার পক্ষে আছি। তিনি বলেন, ফারাক্কার কাজের ফলে ওখানে যে শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে, ওই এলাকার মানুষের জন্য, তাদের সেচ ব্যবস্থার জন্য পদ্মা ব্যারেজ দরকার আছে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তবে কীভাবে এটাকে অর্থায়ন করবেন এবং কত বছর ধরে অর্থায়ন করবেন, সেটার একটা বিষয় এখানে রয়ে গেছে।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভি, এনটিভি অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিভিউ চ্যানেলে।

নিজস্ব প্রতিবেদক