গরীবের টাকা দিয়ে যেন বড়লোক সাবসিডি না পায় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে, আমাদের সাবসিডি বিভিন্ন খাতে দেওয়া হয়। কিন্তু দেখতে হবে গরীরের টাকা দিয়ে যেন বড়লোক সাবসিডি না পায়।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক কাঠামো হলো প্রাণ। আয় ব্যয় এবং ঘাটতি না থাকলে বাজেট বোঝা যাবে না। বাজেট যদি হৃদপিণ্ড হয়, তাহলে তার ফুসফুস হলো ব্যাংকিং খাত এবং জ্বালানি খাত। ব্যাংকিং খাত এবং জ্বালানি খাতে অগ্রগতি না করতে পারলে অন্যখাতেও অগ্রগতি হবে না।
অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটি প্রশ্ন হলো আয় কোথা থেকে আসবে। এ বিষয়টা বেশ কঠিন। দ্বিতীয়, ব্যয়টা যে করবে এটা ঠিকমত কার্যকর হবে কি হবে না; এবং এই মুহূর্তের প্রয়োজন মেটাবে কি মেটাবে না। আয়ের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা হলো যে, সরকারের পক্ষ থেকে আমরা বলি ট্যাক্সপ্যান্ডিচার। একটু আগে বিভিন্ন ভর্তুকির বিষয়ে যা বলা হলো-এটা দেখা উচিত সোজাসোজি বিনিয়োগের পক্ষে যায়। বিনিয়োগের পক্ষের ভর্তুকি সেগুলো যেন হয়।
ড. দেবপ্রিয় বলেন, আমি অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছি আপনি যদি না পারেন তাহলে সাবেক অর্থমন্ত্রী সাইফুল রহমানের আমল থেকে যেটা আটকে রয়েছে সেটা হবে না। সরকারের যে শেয়ার রয়েছে সেগুলো পুজি বাজারে ছাড়তে হবে। পুঁজি বাজারকে তেজী করার জন্য এটা অন্য রকম পদক্ষেপ। যেটা মাল্টিন্যাশনাল শেয়ার আছে এবং স্টেট এন্টারপ্রাইজের শেয়ার আছে এগুলো আপনাকে বাজারে দিতে হবে। আমি একইভাবে বলে যাচ্ছি, আমাদের সাবসিডি যেগুলো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন খাতে দেওয়া হয়। কিন্তু দেখতে হবে গরীরের টাকা দিয়ে যেন বড়লোক সাবসিডি না পায়। এটা স্বচ্ছভাবে মূল্যায়নের সুযোগ আছে।

নিজস্ব প্রতিবেদক