২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৯১ কোটি টাকা
চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১৭ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৬৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৯২২ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক