Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • ব্যাংক ও বিমা
মোহাম্মদ আনিসুজ্জামান
১৬:১০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদ আনিসুজ্জামান
১৬:১০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পূবালী ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি, নগদ টাকাসহ গ্রেপ্তার ১
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চার দিনে তুলেছেন ১৪৩১ কোটি টাকা
গ্রাহকরা প্রথমদিনেই তুলেছেন ২৫০ কোটি টাকা
সম্মিলিত ইসলামী ব্যাংকে চার কার্যদিবসে ৭৪ হাজার আবেদন, আমানত ফেরত শুরু
টাকা পেতে সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদনের হিড়িক

চাহিদা অনুসারে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

মোহাম্মদ আনিসুজ্জামান
১৬:১০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদ আনিসুজ্জামান
১৬:১০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

প্রত‍্যাশিত চাহিদা অনুসারে আজ সোমবার থেকে পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু হয়েছে। বহুদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করছেন আমানতকারীরা। তারা বলছেন, সবাই চাহিদামতো টাকা পেলে ব্যাংকটির প্রতি আস্থা বাড়বে।

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই চাহিদা অনুযায়ী টাকা তুলেছেন গ্রাহকরা। বিভিন্ন শাখা ঘুরে তা দেখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। তিনি বলেন, নগদ অর্থের সংকট নেই। চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। গত ১ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা তোলার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। আবেদন গ্রহণ চলমান রয়েছে বলেও জানান তিনি। অপরদিক গ্রাহকদের দীর্ঘদিনের জমে থাকা আমানত ফেরত দেওয়াসহ ব্যাংকটির তারল্য সংকট মোকাবেলায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকা বিশেষ ধার বা ঋণ দিয়েছে।

মতিঝিলে বিভিন্ন শাখার কর্মকর্তারা বলেন, প্রত্যাশা অনুযায়ী কম টাকা তোলার আবেদন পড়েছেন। নতুন ব্যাংকের প্রতি আস্থা তৈরি হওয়ার কারণে অনেকেই পুরো টাকা তুলছেন না। প্রয়োজন অনুসারে তুলছেন। এ প্রসঙ্গে গ্লোবাল ইসলামী ব‍্যাংক মতিঝিল শাখার সিনিয়র অফিসার মারজিয়া নুসরাত বলেন, গত ১ সেপ্টেম্বর যারা (আমানতকারী) টাকা তোলার আবেদন করেছিল, আজ কেবল তারাই টাকা তুলছেন।

মারজিয়া নুসরাত বলেন, গত ১ সেপ্টেম্বর টাকা তুলতে আবেদন করেছিলেন ৪৫ জন। কিন্তু আজ ৩টা পযন্ত ১৬ জন গ্রাহক টাকা তুলেছেন। একই প্রসঙ্গে কথা বলেন এক্সিম ব‍্যাংক মতিঝিল শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, প্রত‍্যাশিত চাহিদামতো গ্রাহক টাকা তুলছেন। বেশির ভাগই পুরো টাকা তুলছেন না। প্রয়োজন অনুসারে তুলছেন।

এদিকে সংকট কাটিয়ে শৃঙ্খলা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা তোলার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথমদিন গত ১ সেপ্টেম্বর থেকেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। দিন দিন সেই আগ্রহ বেড়েছে। অর্থ ফেরত পেতে গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ব্যাংকটির শাখাগুলোতে আবেদন নিয়ে ছুটোছুটিতে ব্যস্ত গ্রাহকরা।

ব্যাংক সূত্রে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদনের প্রথমদিনে ১৮ হাজারের বেশি গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। যারা আবেদন করেছেন তারা এক হাজার ৩২৯ কোটি টাকা ফেরত চেয়েছেন। দ্বিতীয়দিনে ১৯ হাজার ৬১৩ জন আবেদন করেন এক হাজার ১৬ কোটি টাকার জন্য। তৃতীয়দিনে ২১ হাজারের বেশি আবেদনের পরিমাণ ছিল ৯২৩ কোটি টাকা। চতুর্থদিনে ১৫ হাজার ৪৭৬ জন ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করেছেন।

প্রাথমিকভাবে আমানতকারীরা তাদের পুরো মূলধন একবারে উত্তোলন করতে পারবেন। তবে পুরো টাকা তুলে নিলে উত্তোলন করা অর্থের ওপর কোনো মুনাফা পাবেন না। যারা হিসাব চালু রাখবেন, তাঁরা আগের চুক্তির শর্ত মতে মুনাফা পাবেন। আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর, ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত এই টাকা ফেরত দেওয়ার সুবিধার আওতায় থাকবে। তবে মোট আমানতকারীর তুলনায় টাকা ফেরতের আবেদনকারীর সংখ্যা এখনও বেশ কম বলেও জানা গেছে।

ব্যাংকের একাধিক কর্মকর্তার মতে, তুলনামূলকভাবে কমসংখ্যক গ্রাহক টাকা ফেরতের আবেদন করায় ধারণা করা হচ্ছে, অধিকাংশ আমানতকারী নতুন ব্যাংকের সঙ্গে তাঁদের ব্যাংক কার্যক্রম চালিয়ে যেতে চাইছেন। তাই তাদের আমানতের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছুই ব্যাংকের চুক্তির শর্ত অনুযায়ী পাবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত গ্রাহকের টাকা

সংশ্লিষ্ট সংবাদ: সম্মিলিত ইসলামী ব্যাংক

১১ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চার দিনে তুলেছেন ১৪৩১ কোটি টাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকরা প্রথমদিনেই তুলেছেন ২৫০ কোটি টাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে চার কার্যদিবসে ৭৪ হাজার আবেদন, আমানত ফেরত শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২৮ দিনে প্রবাসীরা পাঠালেন ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা
  2. নকল ব্যান্ডরোলযুক্ত এক লাখ শলাকা সিগারেট জব্দ
  3. বাজারে এলো ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের হেলিও ৬৫
  4. বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  5. পাকিস্তান থেকে আনা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের চালান জব্দ
  6. প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x