৪ দিনে প্রবাসীরা পাঠালেন ৪৭৭২ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম চারদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় চার হাজার ৭৭২ কোটি ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গতকাল রোববার (৪ অক্টোবর) প্রবাসী আয় এসেছে দুই হাজার ২২৬ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের অক্টোবরের মাসের প্রথম চারদিনে রেমিট্যান্স এসেছিল ১৪ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৭৫ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৯৭ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৭২ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক