Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
রাজশাহীতে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার
জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা, আধঘণ্টা অবস্থান

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আজ সোমবার দুপুরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থানের পর এবার হলে ঢুকে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ঢোকেন শিক্ষার্থীরা। তবে তাঁরা হল প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হননি। সেখানে আধঘণ্টা থেকে ৪০ মিনিট অবস্থানের পর হল থেকে বের হয়ে যান তাঁরা।

জানা গেছে, শিক্ষার্থীরা আবাসিক হল খোলার দাবিতে হলে প্রবেশ করেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একাধিক শিক্ষার্থী জানান, করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সব শিক্ষা কার্যক্রম চলছে। সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা নয়, এমন চিন্তা থেকেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে হলের গণিত বিভাগের শিক্ষার্থী মোনায়েম হোসেন বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। আমরা প্রভোস্ট স্যারের রুমের সামনে অবস্থান করছি। স্যার অনলাইন ক্লাসে আছেন। ক্লাস শেষ করলেই আমরা স্যারের সঙ্গে কথা বলব।’

শহীদুল্লাহ হল ছাত্র সংসদের জিএস সৌরভ বলেন, ‘সপ্তাহে দুই দিন অফিসিয়ালি হল খোলা থাকে। আজও সেভাবে হল খোলা ছিল। তালা খোলা ছিল বলে ৪০ থেকে ৫০ জনের মতো শিক্ষার্থী কক্ষে ঢুকে পড়েন। তাঁরা পরে আবার বেরিয়ে পড়েন। কিন্তু তাঁরা কোনোক্রমেই তালা ভাঙেননি। তালা নিরাপত্তা প্রহরীর মাধ্যমে খোলা ছিল।’

সৌরভ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী মাসের ১৩ তারিখ থেকে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার কথা বলেছে। এক্ষেত্রে মাসের শুরুতে খুলে দিলে শিক্ষার্থীদের বাকি ১৩ দিন দুর্ভোগ পোহাতে হবে না। কারণ, এখানে বেশিরভাগ শিক্ষার্থীই প্রত্যন্ত গ্রামাঞ্চলের। সুতরাং, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল খুলে দেওয়া উচিত।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়টি শুনেছি। তাঁদের সঙ্গে কথা বলব। দেখি কী করা যায়।’

এদিকে, আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীরা। তাঁরা হল খোলার পক্ষে বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল খোলার দাবিতে আজ সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬ মার্চ ২০২৬
ঢাবির নতুন ভিসি এ বি এম ওবায়দুল, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ
  2. এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  3. নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
  4. সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা
  5. হলগুলোতে ফ্রি-দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি : রাবি উপাচার্য
  6. ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থী মৌমিতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x