মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার

ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের (আইওবি) নেতৃত্বে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর হাত ধরে এলো এসব পুরস্কার।বাংলাদেশের অর্জনের মধ্যে রয়েছে ২৭টি গোল্ড মেডেল, ৪টি সিলভার মেডেল, ৩টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ২টি ডায়মন্ড...