Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:০০, ২৪ ডিসেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:০০, ২৪ ডিসেম্বর ২০২০
আরও খবর
ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি
আর্জেন্টিনার ম্যাচের দিন হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে
৪৮ দেশের পতাকা দুলছে রাবির প্যারিস রোডে
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি
বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমীরা

হল খোলা সরকারের সিদ্ধান্ত : ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:০০, ২৪ ডিসেম্বর ২০২০
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৮:৫৫, ২৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:০০, ২৪ ডিসেম্বর ২০২০
আজ বৃহস্পতিবার ছাত্রলীগের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি : এনটিভি

পরীক্ষার সময় শিক্ষার্থীদের হলে থাকার বিষয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘এটি উপর মহলের (সরকার) সিদ্ধান্তের বিষয়। এ ক্ষেত্রে আমরা চাইলেই বিচ্ছিন্নভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

আজ বৃহস্পতিবার দুপুরে হল খোলার দাবিতে ভিসির সঙ্গে বৈঠক করে ছাত্রলীগের ঢাবি শাখা। ছাত্রলীগ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন উপাচার্য। বৈঠকে উপস্থিত একাধিক ছাত্রলীগ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপবিজ্ঞানবিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতারা তাদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি উত্থাপন করেন। এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, করোনার সময় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও স্বাভাবিক। শুধু ক্যাম্পাস বন্ধ। এ ক্ষেত্রে শুধু যাদের পরীক্ষা হবে তাদের বিষয়ে হলে থাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এর জবাবে উপাচার্য বলেন, কোনোভাবেই হল খোলার সিদ্ধান্ত আমরা নিতে পারি না। এটা জাতীয় বিষয়। এর সিদ্ধান্ত নেবে সরকার।

এ সময় ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর দাবি জানান।

এর জবাবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমরা কোনো বিভাগকে পরীক্ষার বিষয়ে চাপ দিচ্ছি না। তারা যদি শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে পরীক্ষা নিতে পারে তবে সেটা তাদের বিষয়।

ভিসির সঙ্গে বৈঠককালে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সবকিছু নোট করে রাখেন।

বৈঠক শেষে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর আগে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। আমরা জোর দাবি জানাই, যদি পরীক্ষা নিতেই হয় তাহলে অবশ্যই হল খুলে পরীক্ষা নিতে হবে। এ ক্ষেত্রে যারা পরীক্ষা দিবে তাদের আইডি কার্ড দেখে হলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে। আর যদি হল খোলা সম্ভব না হয় তাহলে প্রশাসন যেন একটি যৌক্তিক শিক্ষার্থীবান্ধব কোনো সমাধান খুঁজে বের করে।

সনজিত চন্দ্র আরো বলেন, আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইবোনেরা যাতে কোনো প্রতিকূলতায় না পড়ে। উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করে বলেছেন, যারা পরীক্ষা দিবে তাদের বিষয়টি তাঁরা বিবেচনায় নেবেন। আমরা আশা করি, তারাও আমাদের সাধারণ শিক্ষার্থীদের আবেগ-অনুভূতিকে বিবেচনায় এনে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, 'আমরা তোমাদের মানবিক দাবির সঙ্গে একমত, দ্বিমত নাই। এখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে। প্যানডেমিকের কতগুলো ধরন রয়েছে। এটি এমন একটি বিষয় যেটি সংক্রমক রোগ। এগুলোর ক্ষেত্রে কতগুলো আইন আছে, তাই এ ক্ষেত্রে অংশবিশেষ সিদ্ধান্ত নেওয়া যায় না, কোনো প্রতিষ্ঠান পারে না, একটি জাতীয় সিদ্ধান্তের খুব প্রয়োজন হয়।

শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রলীগের দেওয়া দাবিগুলো সঙ্গে সহমত জ্ঞাপন করে উপাচার্য বলেন, প্যানডেমিক সময়ে বাস্তবতা বিবেচনা করে বিচ্ছিন্নভাবে অনেক সিদ্ধান্ত নেওয়া যায় না। অনেক সময় সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার পরও আমাদের সামগ্রিক বিচারে ভাবতে হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠন আমার কাছে এসেছিল। তারাও হল খোলার দাবি জানিয়েছে। আমি তাদেরও বলেছি, এটি বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র নয়। এতে জাতীয় ঝুঁকিও বাড়বে।

এর আগে গত রোববার ভিসির কাছে স্মারকলিপি দিয়েছিল ছাত্রলীগ। তা ছাড়া কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনও এ ব্যাপারে স্মারকলিপি দেয়।

এদিকে গত বুধবার থেকে হল খোলার দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ।

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪ জুন ২০২৬
​ঢাবিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে ফুটবলপ্রেমিদের ভিড়
১০ মে ২০২৬
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল
০৯ মে ২০২৬
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী
  2. এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
  3. বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য রাজধানীতে বিশেষ মেলা
  4. প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার করবে সরকার
  5. শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ
  6. আর্জেন্টিনার ম্যাচের দিন হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x