ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে আজ রোববার সিসিটিভি পাহারা বসানোর কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও লেকচার থিয়েটার ভবনে সিসিটিভি পাহারা বসানো হয়েছে। আজ রোববার কলা ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেন, নবস্থাপিত এই সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেম সামাজিক অপকর্ম রোধ তথা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা