Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৫:৫০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৫:৫০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৫
আরও খবর
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা
শখ থেকে রঙিন মাছের খামার, এখন মাসে লাখ টাকা আয়
এক ট্রলারেই মিলল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াতনেতাকে মারধর
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দুর্ঘটনার শঙ্কা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৫:৫০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৫:৫০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৫
ভবনের বিভিন্ন স্থানে বিম ও পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। ছবি : এনটিভি অনলাইন

পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসার অ্যাকাডেমিক ভবন এখন মৃত্যু ফাঁদের মতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে বিম ও পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। দেয়াল ও ছাদে ধরেছে ফাটল। বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে। ভাঙাচোরা দরজা-জানালায় ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ। অথচ এভাবেই চলছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান।

সরেজমিনে দেখা যায়, প্রায় ২২ বছর আগে নির্মিত চার কক্ষবিশিষ্ট ভবনটিতে কোনো সংস্কার হয়নি। বর্তমানে দুই কক্ষে নবম ও দশম শ্রেণির ক্লাস। একটি কক্ষে সুপারের অফিস এবং অপরটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনের পাশেই রয়েছে একটি কাঁচা টিনশেড ঘর, যেটিও সমানভাবে জরাজীর্ণ। বৃষ্টির দিনে টিন ফুটো হয়ে পানি ঝরে পড়ে। চারপাশে জমে কাদা পানি। ঝড়-বন্যার সময় ক্লাস করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। 

দশম শ্রেণির ছাত্র রেজাউল করিম বলেন, ভবনের অবস্থা এতই খারাপ যে সবসময় আতঙ্কে থাকি। কখন যে ছাদের পলেস্তারা খসে পড়ে। কখনও মনে হয় ছাদই ধসে পড়বে।

সপ্তম শ্রেণির ছাত্রী মানসুরা আক্তার জানান, টিন ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে কাদা পানির মধ্যে বসে পড়তে হয়। অনেক সময় বইপত্র ভিজে যায়। ঝড় হলে ঘর নড়ে ওঠে। তখন ভয়ে ক্লাসে মনোযোগ থাকে না।

অভিভাবক মো. আলামিন বলেন, আমাদের সন্তানরা আতঙ্কের মধ্যে ক্লাস করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে- এই ভয়ে আমরা থাকি।

সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, শিক্ষার পরিবেশ নেই। শিক্ষার্থীরা ভয়ে অমনোযোগী থাকে। বর্ষায় উপস্থিতিও কমে যায়। একটি নতুন ভবন খুবই জরুরি।

মাদ্রাসার সুপার মাওলানা লোকমান হোসেন জানান, পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভবনটির অবস্থা খারাপ। নতুন ভবনের আবেদন নিয়ে বিভিন্ন দপ্তরে গিয়েছি। কিন্তু সুফল পাইনি।

ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করছে। আরও ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন পাঠদান ব্যাহত করছে। নতুন ভবনের জন্য আমি নিরন্তর চেষ্টা করছি।

পটুয়াখালীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশাফিকুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রধান প্রকৌশলীর কাছে চাহিদা পাঠিয়েছি। অনুমোদন আসলেই ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে।

পটুয়াখালী ঝুঁকিপূর্ণ ভবন পাঠদান দুর্ঘটনার আশঙ্কা

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১৮ আগস্ট ২০২৬
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা
১৭ আগস্ট ২০২৬
শখের রঙিন মাছ চাষে লাখপতি পটুয়াখালীর ইমন
৩০ জুলাই ২০২৬
বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াতনেতাকে মারধর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুবিতে ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’ বৈঠক
  2. এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু
  4. ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে
  5. রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি
  6. দারিদ্র্যকে জয় করে এসএসসিতে জিপিএ-৫, অর্থাভাবে থমকে তিন মেধাবীর স্বপ্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x