Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ‌্যালয়ে প্রাইম ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত
বাকৃবির হল খুলেছে, ক্লাস-পরীক্ষা শুরু ৫ অক্টোবর
চোখ লাল কাপড়ে বেঁধে বাকৃবি শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ
বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ
‘কম্বাইন্ড ডিগ্রি’প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বাকৃবি প্রশাসন

বাকৃবিতে অত্যাধুনিক জৈবপ্রযুক্তি ল্যাব চালু

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রাণিসম্পদ গবেষণায় নতুন দিগন্ত ইন ভিট্রো ভ্রূণ উৎপাদন, ভ্রূণ কালচার এবং জেনোম এডিটিং সুবিধাসম্পন্ন বিশেষায়িত ও অত্যাধুনিক গবেষণাগার। ছবি : ইউএনবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রাণিসম্পদ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে ইন ভিট্রো ভ্রূণ উৎপাদন, ভ্রূণ কালচার এবং জেনোম এডিটিং সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত ও অত্যাধুনিক জৈবপ্রযুক্তি গবেষণাগার। উচ্চমাত্রার জৈব-নিরাপত্তা নিশ্চিত করে গড়ে তোলা এই গবেষণাগারটি দেশে প্রথম, যেখানে ইন ভিট্রো কালচার ও জেনোম এডিটিং প্রযুক্তি সমন্বিতভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে গবেষণাগারটির উদ্বোধন করেন।

বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক গবেষণা উদ্যোগের অংশ হিসেবে ল্যাবটি স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এবং কেজিএফ, বিএএস-ইউএসডিএ ও এটিএফ-হিট প্রকল্পের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক মান ও জৈব-নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে গবেষণাগারটির অবকাঠামো ও গবেষণা সুবিধা গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ফজলুল হক ভূঁইয়া বলেন, আধুনিক জৈবপ্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও কার্যকর, গতিশীল ও ফলপ্রসূ করতে এই গবেষণাগারটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা অবকাঠামো হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ল্যাব থেকে অর্জিত গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, গবেষণাগারটি প্রতিষ্ঠায় পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামছুল আলম ভূঁঞা এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুনির হোসেনের অবদান অনস্বীকার্য। এই অত্যাধুনিক গবেষণাগারের মাধ্যমে প্রাণিসম্পদে উন্নত গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের সুফল দেশের কৃষক ও খামারিরা ভোগ করবেন।

অধ্যাপক ড. সামছুল আলম ভূঁঞা বলেন, সর্বোচ্চ জৈব-নিরাপত্তা বজায় রেখে কৃত্রিম পদ্ধতিতে গবাদিপশুর ভ্রূণ উৎপাদন, ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ এবং জেনোম এডিটিং প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণি উৎপাদনের গবেষণা এই ল্যাবে পরিচালিত হবে। এর ফলে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশ অভিযোজন সক্ষমতা উন্নয়নে কার্যকর বৈজ্ঞানিক সমাধান পাওয়া যাবে।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুনির হোসেন বলেন, একই স্থানে ইন ভিট্রো কালচার ও জেনোম এডিটিং সুবিধাসম্পন্ন বিএসএল-২ প্লাস মানের এই গবেষণাগারটি বাংলাদেশে প্রথম। জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বা কোভিড-১৯-এর মতো মহামারি মোকাবিলায়ও এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও নবীন গবেষকেরা এখানে হাতে-কলমে আধুনিক গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা গবেষণাগারটি পরিদর্শন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

০৪ সেপ্টেম্বর ২০২৫
চোখ লাল কাপড়ে বেঁধে বাকৃবি শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ
৩১ আগস্ট ২০২৫
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
৩১ আগস্ট ২০২৫
৭ ঘণ্টা পর মুক্ত বাকৃবি উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকেরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
  2. সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
  3. অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি
  4. এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন কাল থেকে শুরু
  5. রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু
  6. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x