Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:০০, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৫, ০৫ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:০০, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৫, ০৫ এপ্রিল ২০২৬
আরও খবর
ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল
উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ
অবৈধভাবে তেল মজুত করায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নাসিমার মরদেহবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়
চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আইসিএমএসসি কনফারেন্স শুরু

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:০০, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৫, ০৫ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
২২:০০, ০৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৫, ০৫ এপ্রিল ২০২৬
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী আইসিএমএসসি শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। ছবি : এনটিভি

হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন (আইসিএমএসসি-২৬) শুরু হয়েছে। আজ রোববার (৫ মার্চ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্সের আয়োজনে এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়।

আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের অধ্যাপক ড. ক্রিস্টোফ জানিয়াক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।

কনফারেন্সের কো-কনভেনর ও হাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. নাজিম উদ্দিন এবং কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোশারফ হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, ‘বর্তমান বিশ্বে গবেষণার পরিধি ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। কম্পিউটেশনাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ও বায়োলজিক্যাল সায়েন্সসহ বিভিন্ন শাখার সমন্বয়ে আধুনিক গবেষণা এগিয়ে যাচ্ছে। বিশেষ করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বর্তমানে বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে, যা জটিল রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ, নতুন উপকরণ উদ্ভাবন এবং গবেষণার গতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।’

অধ্যাপক ড. মো. এনামউল্যা আরও উল্লেখ করেন, কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে অবদানের জন্য ইতোমধ্যে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, যা এ ক্ষেত্রের আন্তর্জাতিক স্বীকৃতি ও গুরুত্বকে সুদৃঢ় করেছে। আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে এক্সপেরিমেন্টাল পদ্ধতির পাশাপাশি কম্পিউটেশনাল বিশ্লেষণের গুরুত্ব দিন দিন বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার অধ্যাপক ড. ক্রিস্টোফ জানিয়াক এই আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সম্মেলন গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করছেন।

দিনাজপুর হাবিপ্রবি

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

২৮ মার্চ ২০২৬
নাসিমার মরদেহবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়
২৮ মার্চ ২০২৬
চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
২৮ মার্চ ২০২৬
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন থেমে গেল পদ্মায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আইসিএমএসসি কনফারেন্স শুরু
  2. ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ
  3. এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  4. নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
  5. সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা
  6. হলগুলোতে ফ্রি-দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি : রাবি উপাচার্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x