Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:২৫, ১১ মে ২০২৬
আপডেট: ১১:২৭, ১১ মে ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:২৫, ১১ মে ২০২৬
আপডেট: ১১:২৭, ১১ মে ২০২৬
আরও খবর
‘সুখবরে’ অতিষ্ঠ খানসামাবাসী
তেরখাদার ভূতিয়ার বিলে পদ্ম-শাপলার মুগ্ধতা
শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘শরতের অসন্তোষ’ ছড়িয়ে পড়ছে ইতালিতে
শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির
অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, শারীরিক অবস্থার উন্নতি

এক শিক্ষার্থীর অসুস্থতায় অন্যদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:২৫, ১১ মে ২০২৬
আপডেট: ১১:২৭, ১১ মে ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:২৫, ১১ মে ২০২৬
আপডেট: ১১:২৭, ১১ মে ২০২৬
পরীক্ষার্থী তাহসিনা আনোয়ার শর্মী। ফাইল ছবি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের এক শিক্ষার্থীর অসুস্থতাকে কেন্দ্র করে পুরো ব্যাচের শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এক পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় বাকি ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিলেও, শিক্ষার্থীদের একাংশের দাবি- তাদেরকে একটি বিশেষ মহলের চাপে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপস্থিত সকল শিক্ষার্থীকেই অকৃতকার্য হিসেবে ঘোষণা করেছে।

জানা গেছে, গত ৭ এপ্রিল ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২-এর ‘এফএইচএম-৪২০’ বিষয়ের ফাইনাল পরীক্ষা নির্ধারিত ছিল। পরীক্ষার্থী তাহসিনা আনোয়ার শর্মী পরীক্ষার আগের রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। সহপাঠীর অসুস্থতার কারণে মানবিক দিক বিবেচনায় সেদিন বাকি ২৬ জন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এ বিষয়ে গত ২৭ এপ্রিল শর্মী এবং ক্লাস ক্যাপ্টেন তারেক হাসান যৌথ স্বাক্ষরে উপাচার্য বরাবর ক্ষমা চেয়ে আবেদন করেন।

মানবিক কারণে পরীক্ষা বর্জনের কথা বলা হলেও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ ভিন্ন তথ্য দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, তারা পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় চত্বর পর্যন্ত এলেও একটি বিশেষ চক্রের চাপে ফিরে যেতে বাধ্য হন। তাদের অভিযোগ, অনুষদের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মানিক শিক্ষার্থী শর্মীকে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ বানিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার পরিকল্পনা করছেন। শর্মী অসুস্থতার কারণে একা পরীক্ষা না দিলে তাকে অকৃতকার্য দেখাতে হতো, তাই শর্মীর ফল সুরক্ষিত রাখতেই অন্যদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষার্থী তাহসিনা আনোয়ার শর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাই না।

ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মানিক বলেন, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে নষ্ট ও দুষ্টচক্রের আখড়ায় পরিণত হয়েছে। তিনি দাবি করেন, এ বিশ্ববিদ্যালয়ে তিনি ছাড়া আর কেউই ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষক নেই।

আসাদুজ্জামান মানিক আরও জানান, শিক্ষার্থী তাহসিনা আনোয়ার শর্মীর অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছিলেন। পরদিন পরীক্ষার হলে তার দায়িত্ব থাকলেও কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। তিনি ২ থেকে ৩ ঘণ্টা পরীক্ষার হলে অবস্থান করে পরে ফিরে যান। ‘তাহসিনাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানানোর’ বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘ডাম্পিং স্টেশন’ ও ‘পচা জায়গা’ বলে আখ্যায়িত করেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান পরীক্ষা পিছানোর আবেদন এবং শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করে জানান, শুরু থেকেই কিছু অনিয়ম ছিল, যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অনুপস্থিত শিক্ষার্থীদের আবারও জরিমানা দিয়ে সেমিস্টার পরীক্ষা দিতে হবে। 

নাজমুল আহসান আরও বলেন, এক জায়গায় অফিস এবং অন্য দুই স্থানে ক্যাম্পাস হওয়ায় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও তদারকি করা কঠিন হয়ে পড়েছে।

উপাচার্য নাজমুল আহসান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি অনুষদে ৬০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরে ১১ জন শিক্ষার্থী চলে যাওয়ায় বর্তমানে ৫১ জন শিক্ষার্থীর বিপরীতে ৪২৬ জন শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ রয়েছে, যারা এখনও কর্মরত আছেন।

খুলনা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা অভিযোগ শিক্ষার্থী অসুস্থ
১৮ জুলাই ২০২৫
গোপালগঞ্জে নদীপথে যৌথ বাহিনীর টহল জোরদার
১৬ জুলাই ২০২৫
দুর্নীতির স্বর্গরাজ্য খুলনা ওয়াসা, শ্বেতপত্র প্রকাশের দাবি
১৪ জুলাই ২০২৫
পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তা অপহরণ, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার
১১ জুলাই ২০২৫
খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
০৪ জুলাই ২০২৫
খুলনায় হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
০২ জুলাই ২০২৫
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস
০২ জুলাই ২০২৫
কয়রায় কাবিটা-টিআর প্রকল্পে অনিয়মের অভিযোগ
০১ জুলাই ২০২৫
১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১
২৭ জুন ২০২৫
খুলনায় দুজনকে গুলি করে, একজনকে গলা কেটে হত্যা
২৩ জুন ২০২৫
ইরানে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ
  2. ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
  3. কুবিতে চালু হচ্ছে ভাষা ইনস্টিটিউট
  4. শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ
  5. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর
  6. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x