Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:০০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৮ জুলাই ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:০০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৮ জুলাই ২০২৬
আরও খবর
হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪
বর্ষা এলেই হাঁটু পানি মাড়িয়ে স্কুলে যায় ১৩২ শিশু
স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, অনলাইন জুয়াড়ি ছেলেকে জিজ্ঞাসাবাদ
আন্দোলনের মুখে নওগাঁয় এনজিওর নির্বাহী পরিচালক গ্রেপ্তার
নওগাঁয় পানের বরজে বদলে গেছে কৃষকের জীবন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:০০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৮ জুলাই ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৮:০০, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ০৮:০৭, ১৮ জুলাই ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়। ছবি : এনটিভি

অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল শনিবার আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই নবীন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার নতুন যাত্রা শুরু করবে।

 উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু, সংসদ সদস্য ফাজলে হুদা বাবুল, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

সকাল ১০টায় শহরের বরুণকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, বেলুন ও ফেস্টুন উড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও স্টাডি সেন্টারের উদ্বোধন এবং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের যাত্রা ঘোষণা করা হবে।

বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আলোচনা সভা। সেখানে বিশ্ববিদ্যালয়কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি প্রধান অতিথি, উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেবেন। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আমগাছের চারা উপহার দিয়ে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।

উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, প্রাথমিকভাবে আইন ও হিসাব বিজ্ঞান এই দুই অনুষদে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হচ্ছে। ইতোমধ্যে আটজন শিক্ষক যোগ দিয়েছেন। অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক পরিবেশ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও অন্যান্য শিক্ষাসহায়ক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

 উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতোমধ্যে ৯৭ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। আধুনিক, পরিবেশবান্ধব ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে নতুন অনুষদ চালু, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 এদিকে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রাকে ঘিরে নওগাঁজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের এই মুহূর্তকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম ব্যাহত নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ বিশ্ববিদ্যালয়

০৭ জুন ২০২৬
প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি শুরু
২১ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থী বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  2. কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
  3. রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
  4. ‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’
  5. ‘ইতিহাসের দলিল হয়ে থাকবে ১৬ জুলাই এনটিভির লাইভ সম্প্রচার’
  6. ‘১৬ জুলাইয়ের বাস্তবচিত্র মানুষ দেখেছিল এনটিভির লাইভে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x