Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
আরও খবর
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবির ২ শিক্ষার্থী গ্রেপ্তার
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের

এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৮ জুলাই ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তর। ছবি : বাসস

দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পরিচালিত এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য অর্জনে আসন খালি রাখা বন্ধ করতে প্রচারণা জোরদারসহ শিক্ষকভিত্তিক বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অধিদপ্তরের এক চিঠিতে দেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে বিদ্যমান অবকাঠামো, জনবল ও শিক্ষা উপকরণ থাকা সত্ত্বেও এইচএসসি (ভোকেশনাল) কোর্সে শিক্ষার্থী ভর্তির সংখ্যা আশানুরূপ নয়। ফলে সরকারের অবকাঠামো, জনবল এবং শিক্ষা কার্যক্রম যথাযথ ব্যবহার হচ্ছে না, যা কারিগরি শিক্ষার প্রসারে বাধা তৈরি করছে।

এ অবস্থার উত্তরণে অধিদপ্তর থেকে সাতটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো। অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন।

প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেড, আধুনিক ল্যাব, কর্মসংস্থানের সুযোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা তুলে ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানো। অনলাইন প্লাটফর্ম যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্যাবল টিভি, স্থানীয় গণমাধ্যম, ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা।

স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ভর্তি নিশ্চিত করা। প্রত্যেক শিক্ষককে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির দায়বদ্ধতা দিয়ে অফিস আদেশ জারি করা। ভর্তিকৃত শিক্ষার্থীদের ট্রেডভিত্তিক হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে পূরণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো।

আরও বলা হয়, ভর্তির সার্বিক অগ্রগতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কিত প্রথম প্রতিবেদন আগামী ২০ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। পরবর্তীতে চূড়ান্ত ভর্তির তথ্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএসসি এইচএসসি ও সমমান পরীক্ষা শিক্ষার্থী ভর্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি

২৫ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
২৩ জুলাই ২০২৬
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
১৭ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  3. তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  4. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  5. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
  6. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x