Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৩:৩০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩৩, ১৫ আগস্ট ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৩:৩০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩৩, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের খাবার বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই-খাতা ও নগদ সহায়তা তুলে দিল জিয়া স্মৃতি পাঠাগার
আজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে শেষ দিন : নাসির
বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব
জকসু-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ

খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৩:৩০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩৩, ১৫ আগস্ট ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৩:৩০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩৩, ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিনে কুবিতে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ। ছবি : এনটিভি অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী তুলে দেন নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব আবুল বাশারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কার্যক্রম শেষে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এতিম ও দুস্থ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন, তিনি মানুষের ভালোবাসার জায়গা। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাত দান করেন- এই কামনায় আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি।’

সদস্য সচিব আবুল বাশার আরও বলেন, ‘২৪-এর আন্দোলন এবং দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। শহিদ ওয়াসিম, শহিদ আব্দুল কাইয়ুমসহ সব শহীদের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনা করছি। তারেক রহমান ও বিএনপির সব নেতাকর্মীর সুস্বাস্থ্য কামনায়ও আমরা দোয়া করেছি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছি। খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ছিলেন ও আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া করেছি। আমরা আশা করি, আগামী দিনের রাজনীতি হবে শিক্ষার্থীবান্ধব ও কল্যাণময়।’

ব্যতিক্রমী এই কর্মসূচির বিষয়ে শুভ জানান, কেন্দ্র থেকে নির্দেশনা থাকায় কেক কাটা বা খাবার বিতরণের পরিবর্তে তারা শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল খালেদা জিয়া শিক্ষাসামগ্রী প্রদান

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৬ জুলাই ২০২৬
কুবির ৫ অনুষদে ডিন নিয়োগ
২৮ জুন ২০২৬
কুবিতে শিক্ষাবৃত্তি পাবে ৪০২ শিক্ষার্থী
২১ জুন ২০২৬
কুবিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ৭ম মেধাতালিকা প্রকাশ, ‘বি’ ইউনিটের ভাইভা ২৫ জুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
  2. রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদলনেতা আটক
  3. খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
  4. শতভাগ জিপিএ-৫, কিন্তু এসএসসির মঞ্চে নেই স্কুলের ২১৯ শিক্ষার্থী
  5. একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ভাই-বোন
  6. এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x