Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
১৯:২০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
১৯:২০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
শিক্ষার্থীদের উন্নয়নে সরকার সবটুকুই করে যাবে : সংসদ সদস্য জসিম
কুমিল্লায় নিখোঁজ চার স্কুলছাত্রী উদ্ধার, মোবাইল বিক্রি করে গিয়েছিল ঢাকায়
পদত্যাগের বিবৃতি আমি দিইনি : চুয়েট উপাচার্য
২৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য
চুয়েটের নতুন ভিসি অবরুদ্ধ

অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
১৯:২০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
১৯:২০, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২১, ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখার পর অবশেষে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ছবি : এনটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখার পর অবশেষে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে ভিসি ভবনে অবরুদ্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম সশরীরে চুয়েট ক্যাম্পাসে পৌঁছে উপাচার্যকে উদ্ধার করে নিয়ে আসেন।

উদ্ধার অভিযানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, ‘একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

বিশ্ববিদ্যালয় ও আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গত সোমবার সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বহিরাগত লোকজনকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে রাখেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় তারা আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলা এই দীর্ঘ আন্দোলনের ফলে চুয়েটে গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জনসহ তীব্র অচলাবস্থা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ক্যাম্পাসে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

চুয়েট অবরুদ্ধ উদ্ধার ভিসি চট্টগ্রাম জেলা প্রশাসন শিক্ষার্থী আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: চুয়েট

১২ অক্টোবর ২০২৬
চুয়েটের নতুন ভিসি অবরুদ্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি
২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের বাসভবনে তালা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি বৃদ্ধিতে যশোর আঞ্চলিক কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  2. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু আয়েশা আবেদ টি-১০ নারী ক্রিকেট টুর্নামেন্ট
  3. এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা
  4. অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার
  5. অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x