Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৩
আরও খবর
নাশকতার পরিকল্পনা : শুটার আশিক কারাগারে
নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবককে কারাগারে প্রেরণ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
ওবায়দুল কাদের-পরশসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ
২৯৮ আসনে আ.লীগ মনোনীতদের নাম ঘোষণায় ওবায়দুল কাদের

‘নোয়াখালী-৫ এ আমি নিজেই’

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:২৯, ২৬ নভেম্বর ২০২৩
নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ। আসনটিতে দলের হয়ে লড়বেন তিনি। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনীতদের নাম ঘোষণা করেন তিনি। একপর্যায়ে আসে নোয়াখালী-৫ আসনে নাম ঘোষণার পালা। এ সময় ওবায়দুল কাদের হেসে বলেন, ‘নোয়াখালী-৫ এ আমি নিজেই’।

দীর্ঘ সময় মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা মনোযোগ সহকারে নাম শুনছিলেন। প্রত্যাশিত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল স্লোগান। এরই মধ্যে আসে নোয়াখালী-৫ আসনের পালা। আর সেই আসনে যার নাম ছিল, তিনি খোদ মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণাকারী ওবায়দুল কাদের। একটু হাসি দিয়ে সবার মধ্যে যেন ছড়িয়ে দেন উচ্ছ্বাস। বলেন, ‘নোয়াখালী-৫ এ আমি নিজেই।’ এ সময় উপস্থিত নেতাকর্মী উচ্ছ্বসিত হন। তারা স্লোগান দিয়ে দলের সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।

জাতীয় সংসদের ২৭২ নম্বর নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ আসন। এই আসনে দলের একক প্রার্থী হিসেবে ওবায়দুল কাদের মনোনয়নপত্র জমা দেন।

গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ২৯৮ আসনের প্রার্থী চূড়ান্ত করে। বাদ থাকে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। আজ সকালে সবটি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। এরপর বিকেল ৪টার পর মনোনীতদের নাম ঘোষণা করেন দলীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।

এর আগে ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে হিসেবে আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়েছে।

তফসিল ঘোষণার পর ১৮ নভেম্বর  থেকে ২১ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বিক্রি করে দলটি। এবার মোট তিন হাজার ৩৬২ মনোনয়নপত্র বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে ১২১টি অনলাইনে ও তিন হাজার ২৪১টি মনোনয়নপত্র সরাসরি বিক্রি হয়। 

তফসিল অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এরপর মনোনয়নপত্র বাছাই হবে। ১ থেকে ৪ ডিসেম্বর এই মনোনয়নপত্র বাছাই করা হবে। কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। 

অন্যদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ও রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের দুই দিন পূর্ব, অর্থাৎ ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কেটি ৯৭ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। মোট দুই লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ চলবে।

ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ওবায়দুল কাদের

১২ আগস্ট ২০২৬
ওবায়দুল কাদের-পরশসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ
১২ আগস্ট ২০২৬
‘খাওয়াই আবার ছবি প্রকাশ করো কেন? নিজের কাছে রাইখা দিতা’
০৬ আগস্ট ২০২৬
সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  4. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  5. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  6. কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x