Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
মাসুদ রায়হান পলাশ
১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
মাসুদ রায়হান পলাশ
১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
আরও খবর
জামানত হারালেন জামালপুরের ২৪ প্রার্থী
গণভোটের ফলের গেজেট প্রকাশ
২৯৭ আসনের গেজেট প্রকাশ
ফলাফল স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর অভিযোগ 
২৯৭ আসনের ফল ঘোষণা, কোন দল পেল কত আসন

নির্বাচন বর্জনকারী দলগুলোকে সমাবেশের অনুমতি নিতে হবে না : ইসি

মাসুদ রায়হান পলাশ
১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
মাসুদ রায়হান পলাশ
১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:২৫, ০৫ ডিসেম্বর ২০২৩
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : এনটিভি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না এমন রাজনৈতিক দলগুলো যদি সভা-সমাবেশ করতে চান, তাদের নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে অনুমতি নিতে হবে না। তবে, পূর্বের মতো আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আর নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দল রাজনৈতিক সভা-সমাবেশ করতে চাইলে, ইসির অনুমতি নিতে হবে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেসব রাজনৈতিক দল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা সভা-সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি নিতে হবে না। নির্বাচনি আচরণবিধি তাদের জন্য প্রযোজ্য হবে না। তারা রাজধানীতে সভা-সমাবেশ করতে চাইলে ডিএমপি কমিশনারের কাছ থেকে আগের মতো অনুমতি নিতে হবে। আর জেলায় সভা-সমাবেশ করতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

অশোক কুমার দেবনাথ আরও বলেন, ‘আর যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য। মানে, তাদের সভা-সমাবেশ করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, “আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনবিধির বাইরে আমরা যেতে চাই না।”

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তা অফিসে আবেদন করেছিল।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হয়েছে। একইসঙ্গে আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে।

নির্বাচনে অংশ নিতে ইসির নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিসহ (জাপা) ২৯টি দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিপরীতে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে।

নির্বাচন কমিশন ইসি
০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র ও ভোটার নম্বর যেভাবে জানা যাবে
০৬ ফেব্রুয়ারি ২০২৬
পর্যবেক্ষক নিয়ে বিতর্ক, ইসি বলছে নতুনভাবে যাচাইয়ের ‘যথেষ্ট সময়’ নেই
০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানের আল্টিমেটাম
২৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল আসছে না : ইসি সচিব
২৮ জানুয়ারি ২০২৬
ভোটের আগে অনুদান-বরাদ্দ-সংবর্ধনা গ্রহণে ইসির নিষেধাজ্ঞা
২৮ জানুয়ারি ২০২৬
বিনা মাশুলে ডাকযোগে নির্বাচনি ফলাফল পাঠাবেন প্রিসাইডিং অফিসাররা
২৬ জানুয়ারি ২০২৬
দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
২৫ জানুয়ারি ২০২৬
দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  2. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  3. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  4. ফেনীর তিনটি আসনই বিএনপির দখলে
  5. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x