এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। ফাইল ছবি
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
আজ রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে বদলিপূর্বক প্রেষণে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডির ডিজি এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক