বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে আক্রমণাত্মক ভীমরুলের কামড়ে শ্রী স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রী রত্না রানী দাস ঢাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।নিহত স্বপন দাস শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় নরেন্দ্র দাসের ছেলে এবং তিনি স্থানীয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির...