কুমিল্লায় বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১০০

কুমিল্লায় জেলা পুলিশের ২৪ ঘণ্টার এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ মোট ১০০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২১ জন মাদক কারবারি এবং ৭৯ জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।গত শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে একযোগে মোট ৫০টি বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকের পরোয়ানাভুক্ত ও আটকদের...