Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৬
আরও খবর
পোরশায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪
মাদক নিরাময় কেন্দ্রে অনিয়ম, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
হাদি হত্যা মামলায় জামিন মেলেনি সঞ্জয় চিসিমের
হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুদকের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

হাদির হত্যাকারীকে পালাতে সাহায্য করা ব্যক্তি ভারতে গ্রেপ্তার

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৪০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৬
শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় ৩২ বছর বয়সী সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্রনেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে একটি বড় ধরনের সাফল্য পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই হত্যাকাণ্ডের ঘটনায় ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাংমা একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করতেন বলে সন্দেহ করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

এই মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের পর সাংমাকে গ্রেপ্তার করা হয়। এসটিএফের হেফাজতে থাকাকালীন ওই দুজন জানান, বাংলাদেশের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমার সহায়তায় তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে, পশ্চিমবঙ্গ পুলিশের কমান্ডোরা শনিবার (১৪ মার্চ) ভোরে শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সাংমাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, অর্থের বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং মেঘালয়ের ডালুপাড়ার মধ্যে একটি আন্তঃসীমান্ত মানবপাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন।

ফিলিপ সাংমা আরও স্বীকার করেন, তিনি ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ের বনাঞ্চল দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে সাহায্য করেছিলেন। তদন্তকারীদের মতে, পরবর্তীকালে বাংলাদেশ পুলিশের চাপ এড়াতে তিনি নিজেও ভারতে পালিয়ে আসেন। গ্রেপ্তারের সময় তিনি ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ করে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

ফিলিপ সাংমাকে শনিবার আদালতে হাজির করা হয়। এই পাচার চক্রের বিস্তার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এর যোগসূত্র খতিয়ে দেখতে আদালত এসটিএফ-কে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা বিশ্বাস করেন, সাংমার জবানবন্দি এই হাই-প্রোফাইল হত্যা মামলায় জড়িত সন্দেহভাজনদের গতিবিধি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় মোটরসাইকেল আরোহী হামলাকারীরা হাদির মাথায় গুলি করে। বাংলাদেশ পুলিশের তথ্যমতে, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল।

ওসমান হাদি শরিফ ওসমান হাদি হাদি হত্যা গ্রেপ্তার 

সংশ্লিষ্ট সংবাদ: ওসমান হাদি

০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় জামিন মেলেনি সঞ্জয় চিসিমের
২২ মার্চ ২০২৬
১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর
১২ মার্চ ২০২৬
হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি নাহিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
  2. ‘মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে’
  3. সিঙ্গাপুরে হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  4. গোপনে ঘোড়ার মাংস বিক্রি, ৩ জনের কারাদণ্ড
  5. রাজধানীতে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
  6. মিরপুরে পুলিশ সদস্যদের জন্য ২০ তলা আবাসিক ভবন উদ্বোধন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x