হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি নাহিদের
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার শোক প্রস্তাব উত্থাপনের পর আলোচনায় শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এর আগে শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৩১ জন সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শোক প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক