Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ২২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী
রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান
আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক, ইউটিউবে সীমাবদ্ধ : রাশেদ খান
মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে : কোয়েল মল্লিক
আ.লীগের সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ২২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২০, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘জুলাইকে স্বীকার করতে হবে, এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে শেখ হাসিনার ফিরে আসার মতো রাজনৈতিক প্রেক্ষাপট এখনো বাংলাদেশে তৈরি হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে প্রবেশের কথা বলছেন, তবে আমার মনে হয়, ২০২৪ সালের সেই ট্রমা ও অত্যাচার থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারেনি। সে ক্ষেত্রে আমার মনে হয় না, বিষয়টি এখন বাস্তবসম্মত।

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ফিরে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘দলটিকে বাংলাদেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, ‘গত ১৭ বছরে দলটির তৈরি করা রাজনৈতিক বয়ান এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করেছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী অনেকেই রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ফলে শুধু নতুন বয়ান তৈরি করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিকভাবে ফিরে আসা কঠিন হবে বলে তিনি মনে করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী আ.লীগ রাজনীতি

সংশ্লিষ্ট সংবাদ: তথ্যমন্ত্রী

০২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী
২৫ আগস্ট ২০২৬
কাউকে থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই : তথ্যমন্ত্রী
০৭ আগস্ট ২০২৬
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
  2. ৮ শিক্ষক পড়িয়েও পাস করাতে পারেননি এক পরীক্ষার্থীকে
  3. পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  4. দৃষ্টিশক্তি নেই, তবুও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন মৌমির
  5. চাঁদাবাজি করতে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি
  6. বিপাকে ভাড়াটিয়ারা, বাসা খালি করতে কেন হঠাৎ নোটিশ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x