Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:৪০, ২২ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৬, ২২ ডিসেম্বর ২০২৩
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:৪০, ২২ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৬, ২২ ডিসেম্বর ২০২৩
আরও খবর
শাপলা চত্বরে হত্যাকাণ্ডে হাসিনাসহ যেসব আ.লীগ নেতা আসামি
সুন্দরবনে দস্যুদের নৌকা থেকে নদীতে ঝাঁপ, ৪ দিন পর ফিরল কিশোর
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগের হামলা, ওসিসহ আহত ২
চার মাইক্রোবাস ও সাত মোটরসাইকেলসহ আ.লীগের ১৩ জন আটক
১৪ জুলাই ২০২৪ : রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

‘পাগলের মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা ঈগল’

কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:৪০, ২২ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৬, ২২ ডিসেম্বর ২০২৩
কাজল বরণ দাস, পটুয়াখালী
২০:৪০, ২২ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২০:৪৬, ২২ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মার্কা ঈগল বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘পাগলের মার্কা নৌকা।’ পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্রপ্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনি পথসভায় গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এসব মন্তব্য করেন স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা।

আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘প্রত্যেক মা-বোনদের বোঝাবেন, এবার আওয়ামী লীগের মার্কা ঈগল। পাগলের মার্কা হইছে নৌকা। আমার ইউনিয়নে একটা কেন্দ্রে একটা ব্যালটে হাত দেওয়া হলে সুষ্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে গেলাম—হাত কেটে দেব, হাত কেটে দেব।’
আনসার উদ্দিন মোল্লা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ রাখছি, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। আপনারা ধৈর্য ধরবেন।’   

এমন বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শুরু হয় আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগের পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে কথা বলায় ক্ষোভ জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। পরে প্রতিক্রিয়া জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেছেন, ‘পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা। নৌকা শেখ হাসিনার মার্কা। এদেশের ১৮ কোটি মানুষের মার্কা নৌকা। যে নৌকাকে পাগলের মার্কা বলেছেন সে নিজে পাগল। আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না।’ তিনি বলেন, ‘তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা দেব।’

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছে। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করল কেন? তার এই বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ নৌকা

সংশ্লিষ্ট সংবাদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

০৮ মার্চ ২০২৪
৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের মানদণ্ড পূরণ করতে পারেনি : ইইউ
০৪ মার্চ ২০২৪
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজমান : অর্থ প্রতিমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৪
৫০ সংরক্ষিত নারী সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  4. নির্বাচনি আচরণবিধি : প্রার্থী-দল যা করতে পারবে, যা পারবে না
  5. জাতীয় সংসদ নির্বাচন: ৩০ অক্টোবর শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক
  6. নির্বাচনি হাওয়া ব্রাহ্মণবাড়িয়া-৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x