Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • উপনির্বাচন
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:২৫, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:২৫, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০২৪
আরও খবর
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী গ্রেপ্তার
২২৩ পদে উপনির্বাচন স্থগিত করেছে ইসি
ঘুষের আট হাজার টাকাসহ ৩ নির্বাচন কর্মকর্তা আটক

তফসিল ঘোষণার পরও কুসিক উপনির্বাচন নিয়ে সংশয়

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:২৫, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:২৫, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০২৪
কুমিল্লা সিটি করপোশন। ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নির্বাচন কমিশন ঘোষণা করে কুমিল্লা সিটি করপোশনের (কুসিক) উপনির্বাচনের তফসিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাচাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারি,  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

তবে তফশিল ঘোণা হলেও কুসিক উপনির্বাচন সঠিক সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তফসিল ঘোষণার পরই নগরীর ৩ ও ৭ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাসের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। শুধু তাই নয়, সীমানা নির্ধারণ হলেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর এতেই সংশয় দেখা দিয়েছে উপনির্বাচন নিয়ে। আদৌ সঠিক সময়ে কুসিক উপনির্বাচন  হবে কি না।

এ বিষয়ে জানতে চাইলে কুসিক উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বলেন, নির্বাচন হবে মেয়র পদে। তাই সীমানা সম্পর্কিত যে জটিলতা দেখা দিয়েছে তার জন্য সমস্যা হবে না। যদি কাউন্সিলর নির্বাচন হতো তখন হয়তো সীমানা সমস্যাটি আগে সমাধান করার প্রয়োজনীয়তা দেখা দিত। ভোটগ্রহনে এখানে আইনগত তেমন সমস্যা হবে না।

ফরহাদ হোসেন  আরও বলেন, সিটি করপোরেশনের ভোট হবে ইভিএমে। কুমিল্লায় এক হাজার ৪০২টি মেশিন আছে- সেগুলোর কিউসি- কোয়ালিটি চেকিং করা হবে। সেগুলোতে না হলে অন্যান্য জায়গা থেকে মেশিন আনা হবে। নির্বাচনের আগে ইভিএমগুলো দুবার পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, আমাদের কাজ সঠিক পুনর্বিন্যাসের তথ্য পাঠানো- বাকি সব দেখবে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, খসড়া অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৪৬০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন দুজন।

২০২২ সালের ১৫ জুন দুই বারের মেয়র মনিরুল হক সাক্কুকে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে নগরপিতা হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আরফানুল হক রিফাত। তিনি মাত্র দেড় বছর মেয়র হিসেবে কাজ করেন। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যুতে সিটি মেয়রের পদটি শূন্য হয়।

উপনির্বাচন কুসিক

সংশ্লিষ্ট সংবাদ: উপনির্বাচন

২৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
০৯ মে ২০২৪
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন, নৌকার প্রার্থীর মনোনয়ন জমা
২৭ এপ্রিল ২০২৪
বিএনপির প্রার্থীকে এমপির সমর্থনের অভিযোগ 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  4. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  5. কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী জামায়াতের মোস্তাফিজুর রহমান
  6. ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x