চিরসবুজ, চিরযৌবনা মৌসুমী
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ দুই যুগ ধরে এখনো দাপটের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের বাইরে মাঝেমধ্যে নাটক কিংবা বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। ১৯৯৩ সালের ২৫ মার্চ দর্শক প্রথম রুপালি পর্দায় দেখেছিলেন মৌসুমীকে। অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। তিনি ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র। বহুমাত্রিক চরিত্রে তিনি আলো ছড়িয়েছেন রুপালি পর্দায়। একের পর সুপারহিট ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি আয়োজন পারিবারিক আনন্দমেলা। সেখানে হাস্যোজ্জ্বল মৌসুমী ধরা দেন এনটিভি অনলাইনের ক্যামেরায়। দেখুন নায়িকার আদুরে স্থিরচিত্রগুলো।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭
