একান্তে সিদ্ধার্থ-কিয়ারা
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরই রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে করেন এই তারকা জুটি। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে সিদ্ধার্থ, কিয়ারার বিয়ের আসর। বিয়ের পর থেকে লাইমলাইটে রয়েছেন এই স্টার কাপল। কখনও রেড কার্পেটে একসঙ্গে হাত ধরে প্রবেশ করে লাইমলাইট কেড়েছেন। আবার কখনও পার্টিতে কিংবা ডিনার ডেটে তাঁদের লেন্সবন্দি করেছেন পাপারাৎজ্জি। সম্প্রতি এক প্রোজেক্টের শুটিং করেছেন কিয়ারা এবং সিদ্ধার্থ। মুম্বইয়ের মধ্যেই শুটিং সেরেছেন তাঁরা। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই থেকে প্রেমের শুরু। এরপর বিয়ে।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭
