এক জাদুকরী গল্পের শহর

বন্ধুরা, তোমরা কি জানো আমাদের এই ঢাকা শহর আসলে ৪০০ বছরের পুরনো এক জাদুকরী গল্পের বইয়ের মতো? ১৬১০ সালে মোগল সুবাদার ইসলাম খাঁ যখন বুড়িগঙ্গার তীরে পা রাখলেন, তখন চারদিকে ঢাক বাজিয়ে এই শহরের সীমানা ঠিক করা হয়েছিল। সেই থেকেই এর নাম হয় ঢাকা। এক সময় এই শহর সারা বিশ্বে বিখ্যাত ছিল তার মিহি ‘মসলিন’ কাপড়ের জন্য।কথিত আছে, একটা আস্ত মসলিন শাড়ি নাকি অনায়াসেই একটা দিয়াশলাইয়ের খোলে ভরে রাখা যেত! এমনকি আজকের...