উত্থানে সূচক, একদিনে মূলধন বাড়ল ৫৯২৩ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ রোববারের (১৮ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৬ দশমিক ২০ শতাংশ। লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
গত বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) তুলনায় আজ রোববার (১৮ জানুয়ারি) বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৯২৩ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৪৭৪ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইতে আজ রোববার লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সেরে উত্থান হয় ৭৬ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫ দশমিক ১৮ পয়েন্টে।
এদিন ডিএসইএস সূচক ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৩৯ দশমিক ১৩ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯০ হাজার ৩৬৩ কোটি আট লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি ৫৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মার ১২ কোটি ৪৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ১১ কোটি ৪৯ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি এক লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৯৬ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৯০ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আট কোটি ৯৪ লাখ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আট কোটি ৮৩ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের আট কোটি ৬০ লাখ টাকা, যমুনা ব্যাংকের আট কোটি ২৮ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি ২২ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানিরির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক