তথ্য ঘোষণা ছাড়াই সায়হাম টেক্সটাইলের শেয়ারদরে আগুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। ৫০ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানির শেয়ার দর কারণ ছাড়াই বেড়েছে ১১৫ শতাংশ। শেয়ারটির দর এত বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে সিকিউরিটিজ হাউজগুলোতে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএসইতে সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি সমাপনী...