পাওয়ার গ্রিডের ১৫২৯ কোটি টাকার শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি এক হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, বুধবার এক চিঠির মাধ্যমে...