৩০ মিনিটে লেনদেন ৩৬০ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৬৪ কোটি টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ২২ মিনিটে ডিএসইএক্স পতন হয় সাত পয়েন্ট। পর সূচকটি ঘুরে উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় সাত দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭৭ দশমিক ৯৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৫ দশমিক ৩৭ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু ফেব্রিক্সের ১০ কোটি ২২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৯ কোটি ৭৩ লাখ টাকা, ঢাকা ব্যাংকের আট কোটি ৭৬ লাখ টাকা, স্কয়ার ফামার ছয় কোটি ৫৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ১২ লাখ টাকা, মুন্নু সিরামিকের পাঁচ কোটি ৯৫ লাখ টাকা, কে এন্ড কিউর চার কোটি ৪৫ লাখ টাকা, এবি ব্যাংকের চার কোটি ৩২ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের চার কোটি ১৩ লাখ টাকা এবং এডিএন টেলিকমের তিন কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক