সূচক উত্থানের ৫০ মিনিটে লেনদেন ১৮৬ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২ মার্চ) শুরুর প্রথম ৫০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৫০ মিনিটে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৫৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৭১ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩৩ দশমিক ৬৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০২ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৯ দশমিক শূন্য সাত পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪৩টির, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা খান ব্রাদার্সের ১৪ কোটি ৬৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১১ লাখ টাকা, সিটি ব্যাংকের আট কোটি ৩৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ৪৪ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের পাঁচ কোটি ৩৫ লাখ টাকা, রবি আজিয়াটার পাঁচ কোটি ৩২ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকের চার কোটি ৪১ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের চার কোটি ১৪ লাখ টাকা, ব্যাংক এশিয়ার চার কোটি ১৩ লাখ টাকা এবং ইনটেকের তিন কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক