উত্থানে সূচক, দর বেড়েছে ৯০ শতাংশ কোম্পানির
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবার (৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩২ পয়েন্ট। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে সাত হাজার ৪৮২ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। তবে লেনদেন কমে ৪১৬ কোটি টাকায় নেমে এসেছে। অন্যদিকে সূচক, লেনদেনসহ মূলধন চাঙা ছিল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
আজ সোমবার লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ১৩২ দশমিক ৪১ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৪১ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ২১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৫ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৫৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৭৫ দশমিক ৮৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি চার লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৫৬ কোটি ১৯ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৫৭৩ কোটি ৪৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৫১টির, কমেছে ১৭টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২১ কোটি ৯৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৭৭ লাখ টাকা, রবি আজিয়াটার ১১ কোটি পাঁচ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৮৬ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৮৯ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ৮২ দশমিক ৫৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৪৮৭ দশমিক ৭৯ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০৮ দশমিক ৮০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৩৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৮২০ দশমিক ৯৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় আট হাজার ৫৫৭ দশমিক শূন্য দুই পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দুই দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৭৫ দশমিক ১৫ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে আট লাখ ৯৩ হাজার ৪৬২ কোটি ২১ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল আট লাখ ৯১ হাজার ৭৪০ কোটি এক লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৬২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের ১৯ কোটি ৯৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৩৪ লাখ টাকা, ফাইন ফুডসের আট কোটি ৫১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ২৩ লাখ টাকা, বিকন ফার্মার ৭৫ রাখ টাকা এবং খান ব্রাদার্সের ৬৫ লাখ শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৯৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মোশারফ হোসেন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক