৪৪ মিনিটে লেনদেন ১৫০ কোটি টাকা
প্রধান সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) শুরুর প্রথম ৪৪ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪৪ মিনিটে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ৪৪ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১১ দশমিক ৭৯ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২১৮ দশমিক ৯৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭১ দশমিক শূন্য এক পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬১ দশমিক ২৩ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সালভো অর্গানিকের আট কোটি ৪০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি তিন লাখ টাকা, একমি পেস্টিসাইডের সাত কোটি টাকা, সিনো বাংলার ছয় কোটি ৭৮ লাখ টাকা, টেকনো ড্রাগসের পাঁচ কোটি ৬৭ লাখ টাকা, হাক্কানি পাল্পের চার কোটি টাকা, আইএফআইসি ফাস্ট ফান্ডের তিন কোটি ৯৭ লাখ টাকা, ইনটেকের তিন কোটি ৯৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের দুই কোটি ৯৮ লাখ টাকা এবং ফাইন ফুডসের দুই কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক