সূচকের পতন, ২২ মিনিটে লেনদেন ১৫৬ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) শুরুর প্রথম ২২ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ২২ মিনিটে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বড় পতনে চলে আসে। লেনদেন শুরুর সাত মিনিটে ডিএসইএক্স পতন হয় ৬১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতন গতি কমে আসে। লেনদেন শুরুর ২২ মিনিটে ডিএসইএক্স পতন হয় আট পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩০৯ দশমিক ৯৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৬ দশমিক ৩৪ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা খান ব্রাদাসের ১৭ কোটি ৫৫ লাখ টাকা, বিডি অটোকারের সাত কোটি ৫৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৮৭ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ছয় কোটি টাকা, একমি পেস্টিসাইডের পাঁচ কোটি ৫৮ লাখ টাকা, বঙ্গজের চার কোটি ৬৯ লাখ টাকা, মনোস্পুলের চার কোটি ৬৭ লাখ টাকা, ডমিনেজ স্টিলের চার কোটি ৫৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৪৩ টাকা এবং রানার অটোর তিন কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক