মুনাফা কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে ১২ দশমিক ১৫ শতাংশ। গতকাল সোমবার কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ছয় টাকা ২৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল সাত টাকা ১৬ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৮৭ পয়সা বা ১২ দশমিক ১৫ শতাংশ। আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১০ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১৯ টাকা তিন পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সা।

নিজস্ব প্রতিবেদক