৩৩৬ শতাংশ মুনাফা বেড়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের (২০২৫-২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৩৩৫ দশমিক ৭১ শতাংশ। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (EPS) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল মাত্র ২৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৯৬ পয়সা বা ৩৩৫ দশমিক ৭১ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মোট মুনাফা দাঁড়িয়েছে পাঁচ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল তিন টাকা ৭৫ পয়সা।
আলোচিত নয় মাসে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৪৫ পয়সা। এছাড়া গত ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক