মুনাফা বেড়েছে এপেক্স ফুটওয়্যারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যারের চলতি অর্থবছরের (২০২৫-২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৯ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে পাঁচ পয়সা বা ১০ দশমিক ২০ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৫৪ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৫৬ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১২২ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৪০ টাকা ৯৫ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৮৯ পয়সা।

নিজস্ব প্রতিবেদক