প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান আট টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লোকসানে পড়ায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত হয়।
আজ রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা পাঁচ পয়সা। অবশ্য আগের বছরে (২০২৪ সাল) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৯ পয়সা। আলোচ্য সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৩ টাকা ৫৯ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২৮ টাকা ৬৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হাইব্রিড প্ল্যাটফর্মে ঢাকার কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, বেলা ১১টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।

নিজস্ব প্রতিবেদক