৩০ মিনিটে লেনদেন ১৫০ কোটি টাকা
সপ্তাহের পঞ্চম বা শেষ কমদিবস আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৫০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেনের শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৪ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক আট পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৭০ দশমিক ৪৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক সাত দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০ দশমিক শূন্য এক পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭৬টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু সিরামিকের ১২ কোটি ১১ লাখ টাকা, সালভো অর্গানিকের আট কোটি ৩৪ লাখ টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাত কোটি ৪৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার পাঁচ কোটি ৬০ লাখ টাকা, আর্গন ডেনিমসের চার কোটি ৯২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের চার কোটি ৩৯ লাখ টাকা, বিবিএসের তিন কোটি ৯৯ লাখ টাকা, ইস্টান ব্যাংকের তিন কোটি ৭০ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের তিন কোটি ৬০ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের তিন কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক