লোকসান গুনছে এসকে ট্রিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গত অর্থবছরের (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কমেছে ৩৮ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ২০ পয়সা বা ৩৭ দশমিক ৭৪ শতাংশ।
আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২৮ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা।

নিজস্ব প্রতিবেদক