৩০ মিনিটে লেনদেন ৬৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ রোববার (৩০ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৬৪ কোটি আট লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর তিন মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর বিক্রির চাপে সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে দুই দশমিক ২৬ পয়েন্ট। এসময় কমে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৬৫৩ দশমিক ৪২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩১ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ দশমিক ৫১ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের সাত কোটি ৯২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের চার কোটি ৮৩ লাখ টাকা, বেক্সিমকোর দুই কোটি ৫৪ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের দুই কোটি ৪২ লাখ টাকা এবং ওয়ালটন হাই-টেকের দুই কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক