৩০ মিনিটে ডিএসইতে লেনদেন ৯৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (৭ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ছয় মিনিটে ডিএসইএক্স বাড়ে ২৫ পয়েন্ট। পরে শেয়ার বিক্রির চাপে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ১৬ মিনিটে ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। পরে সূচকটির পতন আরও বেড়ে যায়। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে ৩০ দশমিক ১৮ পয়েন্ট। এসময় কমে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৫২৮ দশমিক ২৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১০ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৬ দশমিক শূন্য সাত পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৭ দশমিক ৫৮ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। এসময় লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের আট কোটি ২৯ লাখ টাকা, সায়হাম কটনের পাঁচ কোটি ৩৫ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের চার কোটি ৯৭ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার তিন কোটি ৬৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের তিন কোটি ১৩ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের এক কোটি ৯৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের এক কোটি ৯৬ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের এক কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক