সূচক উত্থান, ৩০ মিনিটে লেনদেন ৭৫ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৭৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৭৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে শেয়ার ক্রয়ের চাপে ডিএসইর প্রধান সূচক বড় উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৯ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। পরে সূচকটি উত্থান কিছুটা কমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৩ দশমিক ৭৭ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭১ দশমিক ৬৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১০ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ দশমিক ৯০ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৯টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের পাঁচ কোটি ৯৮ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের পাঁচ কোটি ৫০ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের পাঁচ কোটি ২৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের চার কোটি ৫২ লাখ টাকা এবং নিটল ইন্স্যুরেন্সের তিন কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক