নগদ লভ্যাংশ দেবে এপেক্স স্পিনিং
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এপেক্স স্পিনিং ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ৩৮ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২০ দশমিক ৪৩ টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৮১ টাকা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক