মুনাফায় ফিরেছে সমতা লেদার
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্সের ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফায় ফিরেছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক পয়সা। আগের ২০২৪-২০২৫ অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল এক পয়সা। গত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল চার পয়সা।
আলোচিত এই তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৪২ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক